1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

মোঃ মুঈদ চৌধুরী, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রংপুরের বদরগঞ্জ উপজেলার মধুপুর ইউনিয়নের কালজানি গ্রামে একটি মাদ্রাসার ৮ বছর বয়সী শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে আব্দুর রহমান মুকুল (১৮) নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১০ জুন) দিবাগত রাতে কালজানি গ্রামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার আব্দুর রহমান মুকুল গঙ্গাচড়া উপজেলার পূর্ব মহিপুর বিজয়বাদ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নির্যাতিত শিশু ও অভিযুক্ত মুকুল একই মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ২টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে পুলিশ দেখতে পায়, শতাধিক নারী-পুরুষ অভিযুক্ত মুকুলকে আটক করে রেখেছেন। পরে তাকে হেফাজতে নিয়ে থানায় আনা হয়।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান জাহিদ সরকার জানান, অভিযুক্ত আব্দুর রহমান মুকুলকে আদালতের মাধ্যমে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া নির্যাতিত শিশুর মেডিকেল পরীক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

রংপুরের বদরগঞ্জে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:১০:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬