1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড়ে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন: ২৪ দোকানঘর উদ্ধারে প্রশাসনের প্রতি আহ্বান

পঞ্চগড় প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পঞ্চগড় সদর উপজেলার জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের ১৭ ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি সহ মোট ২৪টি দোকান ঘর অবৈধভাবে দখল করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে জগদল উচ্চ বিদ্যালয়ের সামনে পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কে জগদল উচ্চ বিদ্যালয় ও জগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়রা অংশ নেয়।
এসময় বক্তব্য রাখেন, জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, ইউপি সদস্য বেলাল হোসেন, প্রাক্তন প্রধান শিক্ষক এইচ. এম. একরামুল হকসহ শিক্ষার্থী ও স্থানীয়রা।
বক্তারা বলেন, জগদল দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়টি ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর জগদল বাজারে ৬২টি দোকানঘর নির্মাণ করে বিদ্যালয়ের উন্নয়ন স্বার্থে ভাড়া আদায় করা হয়। দোকান ঘরগুলোর ভাড়া থেকে যা আয় হয়, সেটা বিদ্যালয়ের উন্নয়ন তহবিলে জমা হয়। সেখান থেকে বিদ্যালয়ের উন্নয়ন ও গরীব মেধাবী শিক্ষার্থীদের পুনর্বাসন করা হয়।
গত ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর একটি চক্র জগদল উচ্চ বিদ্যালয়ের ১৭টি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৭টি সহ ২৪টি দোকান ঘর অবৈধভাবে দখল করে পূর্বের ভাড়া নেওয়া ব্যবসায়ীদের বের করে দিয়ে তালা দেয়। চক্রটি কিছু দোকানঘর নিজের দাবি করে ছোট ছোট অংশ করে পুনরায় ভাড়া দিচ্ছেন।
২৪টি দোকান বেদখল হলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়ে বেকার হয়ে পড়েছেন। বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে সমাধান চেয়েও সমাধান না পেয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। বিদ্যালয়ের জমি ফিরে পেতে প্রশাসনের কাছে দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ে বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় মানববন্ধন: ২৪ দোকানঘর উদ্ধারে প্রশাসনের প্রতি আহ্বান

আপডেট সময় : ০৪:১১:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬