1. admin@kagojerbarta.com : admin :
  2. motalebsenbag1@gmail.com : Md.Abdul Motaleb :
  3. vision3zero@gmail.com : Shahidul islam sharif :
  4. zonebd62@gmail.com : staffreporter202527 :
ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

মোঃ মুঈদ চৌধুরী তারাগঞ্জ, রংপুর
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাঁজা সেবন ও ব্যবহারের দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড, অর্থদণ্ডও আদায়

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবন ও ব্যবহারের দায়ে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৯ জুন ২০২৬) বিকেল ৬টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ দণ্ডাদেশ প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন বাবু লাল শীল (৩২)। তিনি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত বেনামি চন্দ্র শীলের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের সময় বাবু লাল শীলের বিরুদ্ধে গাঁজা সেবন ও ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে অর্থদণ্ড তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাব্বর হোসেন। এ সময় প্রসিকিউশন দাখিল করেন তারাগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) প্রদীপ কুমার বর্মন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোনাব্বর হোসেন বলেন, মাদক একটি সমাজবিধ্বংসী ব্যাধি।
এটি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারাগঞ্জ উপজেলা প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। মাদকসেবী ও মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে প্রশাসনের পাশাপাশি অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি এবং সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এ ধরনের অভিযান আরও জোরদার ও নিয়মিত করা প্রয়োজন। তারা প্রশাসনের চলমান কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানান।

প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬ ২২ বার পড়া হয়েছে

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে যুবকের কারাদণ্ড

আপডেট সময় : ০৬:০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬