1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় ড্রেন পরিষ্কার ও উচ্ছেদ অভিযান

সালমান আহসান বাবু, মঠবাড়িয়া পিরোজপুর প্রতি‌নি‌ধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশব্যাপী প্রতি শনিবারের নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের মঠবা‌ড়িয়া পৌরশহ‌রে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার দুপুরে পৌর এলাকার লেপ পট্টি ও কাপুড়িয়া পট্টি ড্রেনের ময়লা-আবর্জনা পরিষ্কার এবং পৌর বাজার এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়।
​উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক আকলিমা আক্তার এর নের্তৃ‌ত্বে অ‌ভিযান প‌রিচা‌লিত হয়। বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রকোপ ও মশাবাহিত রোগের বিস্তার রোধে দীর্ঘদিন ধরে জমে থাকা লেপপট্টি ও কাপুড়িয়াপট্টি এলাকার প্রধান ড্রেনগুলোর ময়লা-আবর্জনা অপসারণ করা হয়। এর পাশাপাশি পৌর বাজারের যত্রতত্র গড়ে ওঠা অবৈধ ভাসমান দোকানপাট আগামী ৭ দিনের মধ্যে স্বেচ্ছায় সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী অমল কৃষ্ণ সাহা, সমাজ উন্নয়ন কর্মকর্তা বলরাম ঘোষ, পৌর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সিনিয়র সদস্য এ কে এম হুমায়ুন কবির, বণিক সমিতির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ছোট্ট এবং মঠবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিজামুল কবির মিরাজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​অভিযান পরিচালনাকালে পৌর প্রশাসক আকলিমা আক্তার ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, পৌর শহরকে যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও ডেঙ্গুসহ নানাবিধ মশাবাহিত রোগ থেকে মুক্ত রাখতে ড্রেনের ওপর বা রাস্তায় কোনো ধরনের অবৈধ স্থাপনা রাখা যাবে না। জনসাধারণের স্বাস্থ্যসুরক্ষা ও সুবিধার্থে পৌরসভার এই পরিচ্ছন্নতা ও উচ্ছেদ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সালমান আহসান বাবু
মঠবাড়িয়া পিরোজপুর প্রতি‌নি‌ধি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

মঠবাড়িয়ায় ড্রেন পরিষ্কার ও উচ্ছেদ অভিযান

আপডেট সময় : ০১:৫৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬