1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে দলটি।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বিবৃতিতে তিনি বলেন, জামায়াতে ইসলামী স্বাধীন সাংবাদিকতার প্রতি গভীর শ্রদ্ধাশীল এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার বিষয়ে অঙ্গীকারবদ্ধ। অতীতে সংগঠনের কোনো স্তরের জনশক্তি স্বাধীন সাংবাদিকতায় বাধা সৃষ্টি করেনি এবং ভবিষ্যতেও করবে না।

তিনি আরও বলেন, ধানমন্ডিতে সংঘটিত অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় যদি জামায়াতের কোনো কর্মী বা সমর্থকের সম্পৃক্ততা পাওয়া যায়, তবে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ জানান, হামলার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ধানমন্ডি জোন পরিচালক ও মহানগরী কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরুন্নবি মানিককে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামীকালের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে, আহত সাংবাদিক মাহফুজুর রহমান শিশিরের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমনকে পাঠানো হয়েছে। সংগঠনের পক্ষ থেকে তিনি এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং সাংবাদিকদের ধৈর্য ধারণের অনুরোধ জানান।

উল্লেখ্য, মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে আয়োজিত ফ্যাসিবাদবিরোধী বিক্ষোভ মিছিল চলাকালে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ

আপডেট সময় : ০৪:৩৪:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬