1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেপ্তার ১

মোঃ হারুন অর রশিদ মহাদেবপুর নওগাঁ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি দল সদর থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি জানতে পারে, একজন ব্যক্তি ব্যাটারিচালিত অটোরিকশায় করে চোলাই মদ নিয়ে ভাঙারিপট্টি এলাকায় আসছে। এ তথ্যের ভিত্তিতে ডিবির অভিযানে ননিয়া পট্টিস্থ ভাঙারি এলাকায় চেকপোস্ট বসানো হয়।

দুপুর প্রায় ১২টা ৩০ মিনিটে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চেক করার সময় চালকের কাছে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে পুলিশের সন্দেহ হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে ২৫০ মিলিলিটার ধারণক্ষমতার ৭১টি বোতলে মোট ১৭ লিটার ৭৫০ মিলিলিটার চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।

এ সময় অটোরিকশার চালক লছির উদ্দিন (৫৭), পিতা- অহির উদ্দিন, গ্রাম- একডালা পূর্বপাড়া, সদর থানা, নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নওগাঁ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬ ৩ বার পড়া হয়েছে

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১৭ লিটার ৭৫০ মিলি চোলাই মদসহ গ্রেপ্তার ১

আপডেট সময় : ০৩:৫২:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬