1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। তবে হারলেও নিজেদের দুর্দান্ত লড়াই দিয়ে ফুটবলপ্রেমীদের হৃদয় জয় করেছে দলটি। ম্যাচ শেষে কেপ ভার্দের কোচ পেদ্রো লেইতাও ব্রিতো খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করে এই পরাজয়কে ‘গৌরবের পরাজয়’ বলে আখ্যা দিয়েছেন।

শনিবার ভোরে মায়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরে আসে কেপ ভার্দে। আর্জেন্টিনার রক্ষণভাগকে বারবার চাপে ফেলে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যায় তারা। তবে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তে আর্জেন্টিনার জয়সূচক গোলে স্বপ্নভঙ্গ হয় আফ্রিকার দলটির।

ম্যাচ শেষে ব্রিতো বলেন, “বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা, দুইবার সমতায় ফেরা এবং ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যাওয়া আমাদের দেশের জন্য সম্মানের। সবচেয়ে বড় কথা, এটা গৌরবের পরাজয়। আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।”

তিনি আরও বলেন, “একটি দুর্দান্ত দলের বিপক্ষে পুরো ১২০ মিনিট লড়াই করে টিকে থাকা কেপ ভার্দের জন্য অত্যন্ত গর্বের। আমার মনে হয় না অন্য কোনো দল আর্জেন্টিনার বিপক্ষে দুটি গোল করে ম্যাচটিকে অতিরিক্ত সময়ে নিয়ে যেতে পারত। আমি আমার দল এবং পুরো কোচিং স্টাফকে নিয়ে গর্বিত। এই বিশ্বকাপে আমাদের চরিত্র ও লড়াইয়ের মানসিকতা আমাদের দেশের মর্যাদা বাড়িয়েছে এবং বিশ্বের কাছে আমাদের পরিচয়কে আরও শক্তিশালী করেছে।”

তবে পরাজয়ের হতাশাও লুকাননি কেপ ভার্দে কোচ। তিনি বলেন, “ড্রেসিং রুমের পরিবেশটা বিষাদের। আমরা অবশ্যই দুঃখিত, কারণ আমরা প্রতিযোগিতা থেকে বিদায় নিচ্ছি। আমরা জয়ের খুব কাছাকাছি চলে এসেছিলাম। তারপরও খেলোয়াড়রা একে অপরকে জড়িয়ে ধরছিল, কাঁদছিল। এটাই বেড়ে ওঠার একটি অংশ এবং ভবিষ্যতে আরও উন্নতি করতে আমাদের সাহায্য করবে।”

বিশ্বকাপে অভিষেক আসরেই নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছে কেপ ভার্দে। নকআউটে আর্জেন্টিনাকে কঠিন পরীক্ষায় ফেলার আগে গ্রুপ পর্বে স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে শেষ বত্রিশে জায়গা করে নিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল দলটি।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৫৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

এই পরাজয় গৌরবের: কেপ ভার্দে কোচ

আপডেট সময় : ০৪:৫৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬