1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। রোববার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের অবসরে পাঠানোর আদেশ দেওয়া হয়।

অবসরে পাঠানো কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ১৪ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ১৭ জন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) এবং দুজন পুলিশ সুপার। তবে প্রজ্ঞাপনে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানোর নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৫ ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারীর চাকরির মেয়াদ ২৫ বছর পূর্ণ হওয়ার পর সরকার যদি জনস্বার্থে প্রয়োজন মনে করে, তবে কারণ দর্শানো ছাড়াই তাকে চাকরি থেকে অবসর (বাধ্যতামূলক অবসর) প্রদান করতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

বাধ্যতামূলক অবসরে ৩৩ পুলিশ কর্মকর্তা

আপডেট সময় : ১০:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬