1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্রান্সের কাছে হেরে থামল মরক্কোর ৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা, সেমিফাইনালে এমবাপ্পেরা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবশেষে থামল মরক্কোর অবিশ্বাস্য অপরাজিত থাকার দীর্ঘ যাত্রা। টানা ৩৪ ম্যাচে হার না মানা আফ্রিকার শক্তিশালী দলটিকে ২-০ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে দিদিয়ের দেশামের ফ্রান্স।

কোয়ার্টার ফাইনালের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। প্রথমার্ধে পেনাল্টি পেলেও মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনুর দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লে ব্লুরা। ফলে বিরতিতে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথম ৪৫ মিনিট।

দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। ম্যাচের জট খুলে দেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। ডি-বক্সের বাইরে থেকে নেওয়া তার দুর্দান্ত দূরপাল্লার শট জড়িয়ে যায় মরক্কোর জালে।

গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের দখলে নেয় ফ্রান্স। এরপর এমবাপ্পের নিখুঁত পাস থেকে বল পেয়ে ডি-বক্সের ঠিক বাইরে থেকে শট নেন উসমান দেম্বেলে। শটটি খুব বেশি জোরালো না হলেও মরক্কোর রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বল ডান দিকের নিচের কোণা দিয়ে জালে ঢুকে যায়।

২-০ ব্যবধানের এই জয়ে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স। একই সঙ্গে এই পরাজয়ের মধ্য দিয়ে শেষ হয় মরক্কোর টানা ৩৪ ম্যাচের অপরাজিত থাকার ঐতিহাসিক রেকর্ড।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

ফ্রান্সের কাছে হেরে থামল মরক্কোর ৩৪ ম্যাচের অপরাজিত যাত্রা, সেমিফাইনালে এমবাপ্পেরা

আপডেট সময় : ০৫:২৮:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬