1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

বরিশাল প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বরিশালের গৌরনদীতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল ১০টায় উপজেলার সরিকল-বাটাজোর খালের পাশে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি নিজ হাতে নারিকেল, নিমসহ কয়েকটি গাছের চারা রোপণ করেন।

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। গাছের চারা রোপণ শেষে দোয়া পরিচালনা করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের আবহাওয়ায় বড় ধরনের পরিবর্তন এসেছে। কখনও অতিবৃষ্টি, কখনও অনাবৃষ্টি এবং শীতের তীব্রতাও আগের মতো নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

তিনি জানান, আগামী পাঁচ বছরে সারা দেশে ২৫ কোটি গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; সন্তানের মতো যত্ন নিলে তবেই এর প্রকৃত সুফল পাওয়া যাবে।

বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী বাটাজোর অশ্বিনী কুমার মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ডের ৬১৩ জন সুবিধাভোগীর সঙ্গে মতবিনিময় করেন। একইসঙ্গে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গেও বৈঠকে অংশ নেওয়ার কথা রয়েছে।

গৌরনদীর কর্মসূচি শেষে তিনি সড়কপথে বরিশাল শহরের উদ্দেশে রওনা হবেন। সেখানে ত্রিশ গোডাউন বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে আরেকটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন।

এছাড়া বিকেলে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে। সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক নেতৃবৃন্দ, স্থানীয় সংসদ সদস্য, মন্ত্রী-প্রতিমন্ত্রী, বরিশাল সিটি করপোরেশন ও জেলা পরিষদের প্রশাসকসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এর আগে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক হয়ে গৌরনদীতে পৌঁছান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান হিসেবে এটি তার প্রথম বরিশাল সফর।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

গৌরনদীতে একযোগে আড়াইহাজার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৬:১৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬