1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রবীণ রাজনীতিক ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা শেষে জাতীয় সংসদ প্রাঙ্গণে তাকে দাফন করা হয়েছে।

রবিবার (১২ জুলাই) বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে তার দ্বিতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, জাতীয় সংসদের সচিব, মন্ত্রী, সংসদ সদস্য এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এর আগে একই দিন বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে মরহুমের প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বিরূপ আবহাওয়ার কারণে সাবেক এই স্পিকারের লাশ তার নিজ জেলা পঞ্চগড়ে নেওয়া সম্ভব হয়নি। এ কারণে জাতীয় সংসদের নির্ধারিত স্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদার পরিবেশে দাফন করা হয়।রোববার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি দেশের সংসদীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬ ২ বার পড়া হয়েছে

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দাফন সম্পন্ন

আপডেট সময় : ০৬:১৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬