1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, মেসির সামনে কঠিন সমীকরণ

স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৬ ফিফা বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে এখন এগিয়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে টপকে সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে উঠে গেছেন তিনি।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাতে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হারলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন এমবাপে। ম্যাচে দুটি গোল করে চলতি বিশ্বকাপে নিজের গোলসংখ্যা ১০-এ উন্নীত করেন তিনি। অন্যদিকে, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির গোলসংখ্যা বর্তমানে ৮।

এমবাপে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটি অ্যাসিস্টও করেন। ফলে তার মোট অ্যাসিস্টের সংখ্যা দাঁড়িয়েছে ৪, যা মেসির সমান। ফিফার নিয়ম অনুযায়ী, গোলসংখ্যা সমান হলে প্রথমে অ্যাসিস্টের সংখ্যা বিবেচনা করা হয়। এরপরও সমতা থাকলে কম সময় মাঠে খেলা ফুটবলারকে এগিয়ে রাখা হয়। এই দিক থেকেও সুবিধাজনক অবস্থানে রয়েছেন এমবাপে।

ফলে ফাইনালে স্পেনের বিপক্ষে মেসি যদি কেবল দুটি গোল করেন এবং কোনো অ্যাসিস্ট না করেন, তবুও গোল্ডেন বুট জিততে পারবেন না। ব্যক্তিগত এই পুরস্কার জিততে হলে মেসিকে হয় হ্যাটট্রিক করতে হবে, অথবা দুটি গোলের সঙ্গে অন্তত একটি অ্যাসিস্ট যোগ করতে হবে।

রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও স্পেন। দলীয় শিরোপার পাশাপাশি ম্যাচটি হবে ব্যক্তিগত অর্জনের লড়াইয়েরও মঞ্চ।

উল্লেখ্য, লিওনেল মেসি এখন পর্যন্ত বিশ্বকাপে কখনও গোল্ডেন বুট জিততে পারেননি। তবে তিনি রেকর্ড দুইবার গোল্ডেন বল বা টুর্নামেন্টসেরার পুরস্কার অর্জন করেছেন। অন্যদিকে, ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন কিলিয়ান এমবাপে। চলতি আসরে ১০ গোল নিয়ে তিনি গোল্ডেন বুটের দৌড়ে শীর্ষে থাকার পাশাপাশি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২২ গোলের নতুন রেকর্ডও নিজের দখলে নিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ১ বার পড়া হয়েছে

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে এমবাপে, মেসির সামনে কঠিন সমীকরণ

আপডেট সময় : ০৮:০৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬