1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‘জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না।’ তিনি বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও জনগণের প্রত্যাশার বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।

রোববার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে গণঅধিকার পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন বন্দোবস্ত কোনটি, দায়-দরদের রাজনীতি আসলে কী—এসব শব্দের ব্যাখ্যা জরুরি। জনগণ যদি নতুন বন্দোবস্তের রাজনীতি গ্রহণ করে, তাহলে জনগণই তার পক্ষে থাকবে।’

তিনি অভিযোগ করে বলেন, একটি নতুন রাজনৈতিক দল জুলাইয়ের চেতনার কথা বললেও তারা ১৯৪৭ সালের রাজনীতিতে ফিরে যেতে চায়। ‘সংসদে আমি বলেছিলাম, ১৯৪৭ সালে আপনারা ছিলেন না। তারা হীনস্বার্থে ১৯৪৭-কে গ্রহণ করে, ১৯৭১-কে বর্জন করে আবার ২০২৪-কে গ্রহণ করছে,’—বলেন তিনি।

গণভোট প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ঐকমত্য কমিশনে তিনিই প্রথম গণভোটের প্রস্তাব করেছিলেন। পরে অন্তর্বর্তী সরকার গণভোট অধ্যাদেশ জারি করলেও সেখানে চারটি প্রশ্নে শুধু ‘হ্যাঁ’ বা ‘না’ ভোটের সুযোগ রাখা হয়, বিকল্প কোনো মতামতের সুযোগ ছিল না বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, ‘গণভোটের রায়ের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যে চিন্তা, তা সাংবিধানিক নয়। আমরা রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাই। সংবিধানসহ প্রয়োজনীয় আইনি সংস্কার সব অংশীজনের সঙ্গে আলোচনা করেই করা হবে।’

বিরোধী দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারবিরোধী বক্তব্য দেওয়ার পরিবর্তে সংবিধান সংস্কার প্রক্রিয়ায় অংশ নেওয়া উচিত। সাংবিধানিক কাঠামোর বাইরে সংবিধান সংস্কার সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে আইনের শাসন কার্যকরভাবে প্রতিষ্ঠিত না হওয়ায় ‘মব কালচার’-এর সৃষ্টি হয়েছিল। এ সময় বিভিন্ন কমিশন গঠন নিয়েও সমালোচনা করেন তিনি।

গুম প্রতিরোধ আইন প্রসঙ্গে মন্ত্রী জানান, আগামী সংসদে এ বিষয়ে একটি আইন আনার পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘কোন আদালতে বিচার হবে, কোন ধরনের গুমের জন্য কী ধরনের শাস্তি হবে—এসব বিষয় নিয়ে সংসদে বিস্তারিত আলোচনা করা হবে।’

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৫ বার পড়া হয়েছে

‘জুলাই চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না’: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ০৩:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬