1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৮:২২ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

স্টাফ রিপোর্টার:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক আর্মি কমান্ডের যৌথ উদ্যোগে এক্সারসাইজ টাইগার লাইটনিং (টিএল)-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সিলেটের জালালাবাদ সেনানিবাসে প্যারা কমান্ডো ব্রিগেডে আয়োজিত এ অনুষ্ঠানের মাধ্যমে ১৩ দিনব্যাপী এই যৌথ সামরিক মহড়ার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, মহড়াটি আগামী ৩১ জুলাই পর্যন্ত চলবে এবং এটি বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষায়িত ইউনিট প্যারা কমান্ডো ব্রিগেডের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত বলেন, এ যৌথ প্রশিক্ষণ দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি শুধু একটি প্রশিক্ষণ কর্মসূচি নয়, বরং বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং একটি উন্মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চলের প্রতি যৌথ অঙ্গীকারের প্রতিফলন।

বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ বলেন, টাইগার লাইটনিং মহড়া দুই দেশের দ্বিপাক্ষিক সামরিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে উভয় দেশের সেনাবাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে।

আইএসপিআর জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, সন্ত্রাস দমন, দুর্যোগ ব্যবস্থাপনা এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে একসঙ্গে কাজ করে আসছে। সেই সহযোগিতার ধারাবাহিকতায় যৌথ আভিযানিক সক্ষমতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের লক্ষ্যেই এবারের মহড়ার আয়োজন করা হয়েছে।

মহড়ায় যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও ওরেগন ন্যাশনাল গার্ডের মোট ৯১ জন এবং বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড ও বিভিন্ন ফরমেশনের ৯৩ জন সদস্য অংশগ্রহণ করছেন।

উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আর্মি প্যাসিফিকের ডেপুটি কমান্ডিং জেনারেল (স্ট্রাটেজি অ্যান্ড প্ল্যানস), জিওসি ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার (সিলেট এরিয়া), কমান্ড্যান্ট এসআইএন্ডটি, উভয় দেশের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, কূটনীতিক, প্রশিক্ষণার্থী এবং গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার উদ্বোধন

আপডেট সময় : ০৩:২৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬