স্পেনের শিরোপা জয়ে গাজায় ফিলিস্তিনিদের উচ্ছ্বাস, স্পেনে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দীর্ঘ ১৬ বছর পর দ্বিতীয় শিরোপা জিতেছে স্পেন। দলের এই সাফল্য উদযাপন করেছেন গাজার শত শত ফিলিস্তিনি। ইসরায়েলের সামরিক অভিযানে ব্যাপক ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় মানুষ একত্রিত হয়ে স্পেনের জয় উদযাপনে অংশ নেন।
প্রতিবেদন অনুযায়ী, গাজায় স্পেনের জয় উপলক্ষে ফিলিস্তিনিরা উল্লাস প্রকাশ করেন এবং দলটিকে অভিনন্দন জানান। একই সময়ে স্পেনের বিভিন্ন শহরেও বিজয়োৎসবে অংশ নেওয়া অনেক সমর্থক ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করেন।
বিজয় উদযাপনের সময় স্পেনের বিভিন্ন স্থানে সমর্থকদের হাতে ফিলিস্তিনের পতাকা দেখা যায়। পাশাপাশি অনেককে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিতেও দেখা গেছে।
এর আগে স্পেন জাতীয় দলের তরুণ তারকা লামিন ইয়ামাল ২০২৫–২৬ মৌসুমে বার্সেলোনার লা লিগা শিরোপা উদযাপনের সময় ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করেছিলেন। তাঁর সেই পদক্ষেপ ফিলিস্তিনপন্থীদের প্রশংসা কুড়ালেও ইসরায়েলের কিছু মহলে সমালোচনার মুখে পড়ে।
সূত্র: টিআরটি ওয়ার্ল্ড






















