1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্যারামাউন্ট-ওয়ার্নার একীভূতকরণে মার্কিন আদালতের সাময়িক স্থগিতাদেশ

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৬

হলিউডের দুই বড় বিনোদন প্রতিষ্ঠান প্যারামাউন্ট গ্লোবাল ও ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির বহুল আলোচিত একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়ায় সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত। ক্যালিফোর্নিয়ার ওকল্যান্ডের একটি ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক আর্যাসেলি মার্টিনেজ-ওলগুইন এই মেগা-একীভূতকরণের ওপর ১৪ দিনের অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

ক্যালিফোর্নিয়াসহ যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের একটি জোটের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ সিদ্ধান্ত দেন। অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, দুটি বড় মিডিয়া প্রতিষ্ঠান একীভূত হলে তা ফেডারেল অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘন করতে পারে। এতে বিনোদন খাতে প্রতিযোগিতা কমে গিয়ে সিনেমার টিকিট ও স্ট্রিমিং সেবার খরচ বাড়তে পারে এবং দর্শক ও নির্মাতারা ক্ষতিগ্রস্ত হতে পারেন।

রায়ে বিচারক উল্লেখ করেন, প্রস্তাবিত চুক্তির আইনি ভিত্তি ও মামলার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। এ কারণে বিষয়টি আরও পর্যালোচনার জন্য একীভূতকরণ সাময়িকভাবে স্থগিত রাখা যুক্তিসংগত। আদালতের কাছে আরও আশ্বাস দেওয়া হয়েছে, আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিলম্ব হলে প্যারামাউন্টের তাৎক্ষণিক কোনো ক্ষতি হবে না। ফলে বিচার প্রক্রিয়া চলাকালে দুটি প্রতিষ্ঠান আগের মতোই পৃথক ও স্বাধীন প্রতিযোগী হিসেবে কার্যক্রম চালিয়ে যাবে।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বোন্টা আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এটিকে ‘গুরুত্বপূর্ণ প্রথম জয়’ হিসেবে অভিহিত করেছেন। তার ভাষ্য, বাজারের নিয়ন্ত্রণ অল্প কয়েকজনের হাতে কেন্দ্রীভূত হলে পণ্যের মান কমে যেতে পারে এবং সাধারণ মানুষের সুযোগ সীমিত হতে পারে। একটি অবাধ ও সুষম বিনোদন বাজার এবং চলচ্চিত্রশিল্পের সুরক্ষায় তারা লড়াই করছেন বলেও জানান তিনি।

অন্যদিকে, প্যারামাউন্টের এক মুখপাত্র আদালতের আদেশকে স্বাগত জানিয়েছেন। তার মতে, স্থগিতাদেশটি আদালতের চূড়ান্ত পর্যালোচনা না হওয়া পর্যন্ত বর্তমান পরিস্থিতি বজায় রাখবে। তবে প্রতিষ্ঠানটি মনে করে, অ্যান্টিট্রাস্ট আইন লঙ্ঘনের অভিযোগ আধুনিক বাজার ব্যবস্থার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

প্যারামাউন্টের দাবি, প্রস্তাবিত একীভূতকরণ সম্পূর্ণ বৈধ এবং এর ফলে নেটফ্লিক্স ও অ্যামাজনের মতো বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিযোগিতা আরও বাড়বে। এতে শেষ পর্যন্ত ভোক্তা ও নির্মাতারাই উপকৃত হবেন বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছে।

আইন অনুযায়ী, ১৪ দিনের এই স্থগিতাদেশ সর্বোচ্চ ২৮ দিন পর্যন্ত বাড়ানো যেতে পারে। আগামী ৩ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে। আর চুক্তি অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে একীভূতকরণ সম্পন্ন না হলে প্যারামাউন্টকে প্রতিদিন বড় অঙ্কের জরিমানা দিতে হতে পারে।

হলিউডের ইতিহাসে অন্যতম আলোচিত এই মেগা-চুক্তির ভবিষ্যৎ এখন আদালতের পরবর্তী সিদ্ধান্তের ওপর অনেকটাই নির্ভর করছে।

সূত্র: ভ্যারাইটি

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৮৩ বার পড়া হয়েছে

প্যারামাউন্ট-ওয়ার্নার একীভূতকরণে মার্কিন আদালতের সাময়িক স্থগিতাদেশ

আপডেট সময় : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬