1. admin@kagojerbarta.com : admin :
ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে শক্তিশালী দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দীর্ঘদিন পর চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।

আগামী ১৩ আগস্ট ডারউইনে প্রথম টেস্ট দিয়ে শুরু হবে দুই ম্যাচের সিরিজ। এরপর ২২ আগস্ট ম্যাকাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজটি ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের প্রথম টেস্ট সফর।

পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা কামিন্স এবং হ্যামস্ট্রিং চোট কাটিয়ে নাথান লায়ন ফিরেছেন টেস্ট দলে। অন্যদিকে গোড়ালির চোট কাটিয়ে হ্যাজলউডের প্রত্যাবর্তনে আরও শক্তিশালী হয়েছে অস্ট্রেলিয়ার পেস আক্রমণ।

তিন তারকার ফেরায় দীর্ঘদিন পর অস্ট্রেলিয়ার ‘বিগ ফোর’ বোলিং ইউনিট—প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও নাথান লায়নকে একসঙ্গে মাঠে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।

এদিকে ভালো পারফরম্যান্স করেও মূল স্কোয়াডে জায়গা পাননি মাইকেল নেসার। ১৩ সদস্যের দলের বাইরে থাকলেও স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ১৩ সদস্যের টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), ট্রাভিস হেড, স্টিভ স্মিথ, মার্নাস লাবুশেন, জ্যাক ওয়েদারল্ড, ক্যামেরন গ্রিন, বো ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), জশ ইংলিস (উইকেটকিপার), মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্কট বোল্যান্ড ও নাথান লায়ন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ ৩ বার পড়া হয়েছে

বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী দল ঘোষণা অস্ট্রেলিয়ার

আপডেট সময় : ০৩:২৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬