1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই সনদের দাবিতে রাজবাড়ীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৮৬

গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখা।
শনিবার (২৫ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাজবাড়ী প্রেসক্লাব, পান্না চত্বর ও বড়পুল এলাকা ঘুরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজবাড়ী জেলা শাখার সভাপতি আবু তাহের এম তানভীর। বক্তব্য দেন জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান মাহমুদ, অফিস সম্পাদক শরিফুল ইসলাম এবং মিডিয়া ও বায়তুল মাল সম্পাদক আল মামুন। এ সময় জেলা সেক্রেটারিয়েটের সদস্য, সংগঠনের সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা অভিযোগ করেন, সরকার নির্বাচিত হওয়ার পরও জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি করছে। তারা অবিলম্বে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানান।
বক্তারা আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কোনো ধরনের বিলম্ব করা হলে ছাত্র-জনতাসহ সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তারা গণহত্যার বিচার দ্রুত সম্পন্ন করারও দাবি জানান।
বিক্ষোভ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

জুলাই সনদের দাবিতে রাজবাড়ীতে ছাত্রশিবিরের বিক্ষোভ

আপডেট সময় : ০১:৫০:৩৪ অপরাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬