1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ জিয়ার মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২০

ক্রীড়াঙ্গনে নতুন দায়িত্ব পাওয়া সাবেক ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকদের নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল। শ্রদ্ধা নিবেদন শেষে তার আত্মার মাগফিরাত কামনা করে মাজার প্রাঙ্গণে বিশেষ মোনাজাত করা হয়।

শুক্রবার (২৪ জুলাই) জাতীয়তাবাদী ক্রীড়া দলের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটিতে দায়িত্ব পাওয়া সদস্যরা অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ক্রীড়া দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল হক মইন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডন, সাধারণ সম্পাদক জাহেদ পারভেজ চৌধুরী এবং আহ্বায়ক নিয়াজ মোর্শেদ চৌধুরীসহ সংগঠনের নেতারা ও ক্রীড়া সংগঠকরা।

সংগঠনের নেতারা বলেন, দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অনিয়ম, অচলাবস্থা ও ব্যবস্থাপনা সংকট নিয়ে নানা প্রশ্ন রয়েছে। এ অবস্থায় নতুন করে দায়িত্ব পাওয়া অ্যাডহক কমিটির সদস্যদের মূল লক্ষ্য হবে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর কার্যক্রমকে গতিশীল করা এবং নিয়মতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের পথ তৈরি করা।

তারা জানান, সরকার পরিবর্তনের পর দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশনের কমিটি বাতিল করে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে জাতীয়তাবাদী ক্রীড়া দলের সঙ্গে সম্পৃক্ত যেসব সদস্য দায়িত্ব পেয়েছেন, তাদের অধিকাংশই সাবেক ক্রীড়াবিদ ও দীর্ঘদিনের ক্রীড়া সংগঠক। নিজ নিজ ক্রীড়া ক্ষেত্রে অভিজ্ঞতা, দক্ষতা ও অবদানের ভিত্তিতেই তারা দায়িত্ব পেয়েছেন বলে দাবি করেন সংগঠনের নেতারা।

নতুন দায়িত্ব পাওয়া ক্রীড়া সংগঠকদের উদ্দেশে নেতারা বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়নে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে। খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি, প্রতিভাবান নতুন খেলোয়াড় খুঁজে বের করা এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় জাতীয়তাবাদী ক্রীড়া দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংগঠনের নেতারা। তারা বলেন, আমিনুল হকের দিকনির্দেশনা এবং অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিকে সামনে রেখেই তারা ক্রীড়াঙ্গনে দায়িত্ব পালন করতে চান।

এদিকে নতুন অ্যাডহক কমিটিগুলোর কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক ও জাতীয়তাবাদী ক্রীড়া দলের সদস্য সচিব জাহেদ পারভেজ চৌধুরী।

তিনি বলেন, ক্রীড়াঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। নতুন কমিটিগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে এবং দায়িত্ব পালনে কোনো অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

জাহেদ পারভেজ চৌধুরী আরও জানান, অ্যাডহক কমিটিগুলোর অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোর নির্বাচন আয়োজনের পরিবেশ তৈরি করা। আগামী তিন মাসের মধ্যে সব ক্রীড়া ফেডারেশনের নির্বাচন আয়োজনের লক্ষ্য নিয়ে কাজ চলছে। এর মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ফেডারেশনগুলোর দায়িত্ব তুলে দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

পাশাপাশি ক্রীড়াঙ্গনে অপ্রয়োজনীয় বিদেশ সফর নিয়েও নজরদারি বাড়ানোর কথা জানানো হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে বিদেশ সফরের প্রয়োজনীয়তা, যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট কার্যক্রমের সঙ্গে এর সম্পর্ক পর্যালোচনা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ক্রীড়া সংশ্লিষ্টদের মতে, নতুন অ্যাডহক কমিটিগুলোর মাধ্যমে ফেডারেশনগুলোর কার্যক্রমে গতি ফেরানোর পাশাপাশি দ্রুত নির্বাচন আয়োজন করা গেলে দেশের ক্রীড়া প্রশাসনে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ফিরতে পারে। তবে এ ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহি এবং যোগ্য ব্যক্তিদের অংশগ্রহণ নিশ্চিত করাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৩৮:১১ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

শহীদ জিয়ার মাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের শ্রদ্ধা নিবেদন

আপডেট সময় : ০৩:৩৮:১১ পূর্বাহ্ণ, শনিবার, ২৫ জুলাই ২০২৬