1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংস্কারের পথে বাধা এলে কাউকে ছাড় নয় – তারাকান্দার সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারী

তারাকান্দা (ময়মনসিংহ) উপজেলা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেছেন, বাংলাদেশের সংস্কারের পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। চাঁদাবাজদের আইনের আওতায় এনে জেলের কনডেম সেলে পাঠানো হবে। আমরা আবু সাঈদ ও শহীদ মুগ্ধের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে চাই। সেই পথে কেউ বাধা হয়ে দাঁড়ালে জনগণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।

রবিবার (২৬ জুলাই) বিকাল ৫টায় ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় আয়োজিত ‘দেশ গড়তে জুলাই জাগরণে-জুলাই পদযাত্রা’ শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ময়মনসিংহ জেলা এনসিপির সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ও তারাকান্দা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা ফ্যাসিবাদকে উৎখাত করেছি। এখন যদি কোনো নব্য ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা হয়, তাহলে সেটিও আমরা মোকাবিলা করতে প্রস্তুত। বাংলাদেশে আবার ফ্যাসিবাদের জন্ম দেওয়ার চেষ্টা হলে অন্য কেউ এগিয়ে না এলেও আমি জনতাকে সঙ্গে নিয়ে জাতীয় সংসদের দরজায় গিয়ে দাঁড়াব।

তিনি বলেন, শহীদ উসমান হাদী বলেছিলেন-‘জীবন দেব, তবু জুলাই দেব না।’ তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন, ফ্যাসিবাদের দোসর কিংবা বিদেশি প্রভাবের কাছে মাথানত না করার অঙ্গীকার কীভাবে রক্ষা করতে হয়। তাঁর আত্মত্যাগ দেশের কোটি মানুষের মুক্তির অনুপ্রেরণা হয়ে থাকবে।

বক্তব্যের একপর্যায়ে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও বর্তমান সরকারের উপদেষ্টা জোনায়েদ সাকীকে উদ্দেশ্য করে নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে উচ্ছিষ্ট বাম রাজনীতির কোনো স্থান হবে না। লেনিনের আদর্শের কথা বলতে চাইলে জনগণের দোরগোড়ায় যেতে হবে। ক্ষমতার লোভে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে কোনো রাজনীতি টিকে থাকতে পারে না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ময়মনসিংহ বিভাগীয় সংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব আলম, সদস্য সচিব মো. জসিম উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিকিন আলম রাজনসহ স্থানীয় ও জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে এনসিপির নেতাকর্মী ও সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬ ৪ বার পড়া হয়েছে

সংস্কারের পথে বাধা এলে কাউকে ছাড় নয় – তারাকান্দার সমাবেশে নাসিরুদ্দিন পাটোয়ারী

আপডেট সময় : ০৫:৩০:০৬ অপরাহ্ণ, রবিবার, ২৬ জুলাই ২০২৬