1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

‎মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী, চমেক হাসপাতালে ভর্তি

‎​মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

‎চট্টগ্রামের মীরসরাই উপজেলার বারইয়ারহাটে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ আঘাত করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত স্বামীকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাশাপাশি অভিযুক্ত স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। 

‎​বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে উপজেলার বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে। 

‎​আহত মো. রাসেল (৩৫) মিরসরাই উপজেলার উত্তর সোনাপাহাড় এলাকার বাসিন্দা এবং পেশায় একজন পিকআপ চালক। অভিযুক্ত স্ত্রীর নাম মনি (বহুদিন ধরে পারিবারিক কলহ চলছিল)। 
‎​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পিকআপচালক মো. রাসেলের সঙ্গে তার স্ত্রী মনির দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিল। মূলত পরকীয়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করেই এই দাম্পত্য কলহের সৃষ্টি হয়।

‎প্রতিদিনের মতো গতকাল রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে ঘুমাতে যান। পরে ভোরের দিকে স্বামী রাসেল ঘুমিয়ে থাকা অবস্থায় তার হাত-পা বেঁধে ধারালো অস্ত্র দিয়ে বিশেষ অঙ্গে আঘাত করা হয়। 

‎​তার আত্নচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করেন। 

‎​ঘটনার সত্যতা নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, “প্রাথমিকভাবে জানা গেছে পারিবারিক কলহ ও পরকীয়ার জেরে স্ত্রী স্বামীর ওপর এই হামলা চালিয়েছেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থല গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত স্ত্রী মনিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

‎মিরসরাইয়ে পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর বিশেষ অঙ্গ কাটলেন স্ত্রী, চমেক হাসপাতালে ভর্তি

আপডেট সময় : ০৩:৪৩:৪১ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬