1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:০৭ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্যোক্তা বিকাশে পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের পাশে প্রতিমন্ত্রী আজাদ

পঞ্চগড় প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীন।
সভায় জেলার নারী উদ্যোক্তাদের সম্ভাবনা, বিদ্যমান চ্যালেঞ্জ, ব্যবসা সম্প্রসারণ এবং টেকসই উদ্যোক্তা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, আত্মনির্ভরশীলতা এবং উদ্যোক্তা বিকাশে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নারীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসায়িক সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে সরকার নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি ও বিভিন্ন সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে।
বক্তারা বলেন, প্রতিমন্ত্রীর আন্তরিক দিকনির্দেশনা ও দূরদর্শী নেতৃত্ব পঞ্চগড়ের নারী উদ্যোক্তাদের জন্য নতুন অনুপ্রেরণা হয়ে উঠবে। পাশাপাশি উন্নয়ন ও সম্ভাবনার এ অগ্রযাত্রায় নারী সমাজের অংশগ্রহণ আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় জেলার বিভিন্ন নারী উদ্যোক্তা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

উদ্যোক্তা বিকাশে পঞ্চগড়ে নারী উদ্যোক্তাদের পাশে প্রতিমন্ত্রী আজাদ

আপডেট সময় : ১০:০০:৫৬ পূর্বাহ্ণ, শনিবার, ১ আগস্ট ২০২৬