1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশ টাইগাররা

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৫

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম বহর। সোমবার রাতে দেশ ছেড়েছে দলের দ্বিতীয় বহর। তাদের সঙ্গে ছিলেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমনসহ আট সদস্য।

দেশ ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাবিবুল বাশার। তিনি জানান, এবার অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের লক্ষ্য শুধু প্রতিদ্বন্দ্বিতা করা নয়, বরং নিজেদের সামর্থ্যের সেরাটা দেখিয়ে স্মরণীয় কিছু অর্জন করা।

বাশার বলেন, “চ্যালেঞ্জ তো ২৩ বছর আগেও ছিল, এখনও আছে। তবে তখনকার লক্ষ্য ছিল টিকে থাকা। এখন আমরা শুধু টিকে থাকতে যাচ্ছি না, আমরা ভালো কিছু করতে চাই। তখনকার প্রেক্ষাপট আর এখনকার প্রেক্ষাপট এক নয়।”

দলের অন্যতম ভরসা লিটন দাসের ফেরাকে ইতিবাচক হিসেবে দেখছেন প্রধান নির্বাচক। তিনি বলেন, “আমাদের নিয়মিত তিন সদস্য বাইরে চলে গিয়েছিল—নাহিদ রানা, শরিফুল ইসলাম ও লিটন দাস। লিটনকে ফিরে পেয়েছি, এটা খুবই ভালো। নাহিদ রানাকে হয়তো পাব না। শরিফুলকেও যদি পাই, তাহলে সেটা আমাদের জন্য অনেক ভালো হবে। লিটনের ফিরে আসা অবশ্যই ইতিবাচক লক্ষণ। এতে আমাদের ব্যাটিং আরও শক্ত হলো।”

অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ নিয়ে দলের আত্মবিশ্বাসের কথাও তুলে ধরেন বাশার। তাঁর ভাষায়, “আমার মনে হয় সবাই খুব রোমাঞ্চিত। দলের প্রত্যেকেই এমন কিছু করতে চায়, যা সারা জীবন মনে থাকবে এবং ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন হয়ে থাকবে। আমরা জানি, অস্ট্রেলিয়া খুব শক্তিশালী দল এবং কাজটা কঠিন। কিন্তু সেই কঠিন কাজটাই করে দেখাতে সবাই মুখিয়ে আছে।”

বাংলাদেশ দল এরই মধ্যে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি শুরু করেছে। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, কঠিন এই সফরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট উপহার দিয়ে নতুন এক ইতিহাসের সাক্ষী হবে টাইগাররা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০০:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৯১ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়ার স্বপ্ন বাংলাদেশ টাইগাররা

আপডেট সময় : ০৪:০০:২৪ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬