1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের দক্ষিণাঞ্চলে টানা ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। কেরালা ও প্রতিবেশী কর্নাটক রাজ্যে সৃষ্ট এ দুর্যোগে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, কেরালায় বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় রোববার (২ আগস্ট) পর্যন্ত ১১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া প্রায় ৭ হাজার ৭০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ২৭৫টি ত্রাণশিবিরে রাখা হয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সাতিসান সোমবার (৩ আগস্ট) জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ত্রাণশিবির পরিচালনা ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে পর্যালোচনা বৈঠক করার কথা জানিয়েছেন। এর আগে রোববার থেকেই বন্যাকবলিত এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু হয়েছে বলেও তিনি জানান।

কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবারও রাজ্যের বিভিন্ন এলাকায় তীব্র বাতাস ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। টানা বর্ষণের কারণে রাজ্যের বহু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া রাজ্য সরকারের একটি শিক্ষক নিয়োগ পরীক্ষাও স্থগিত করা হয়েছে।

এদিকে, প্রতিবেশী কর্নাটক রাজ্যের উত্তরাঞ্চলে অতিবৃষ্টির কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। গত শনিবারের ওই ভূমিধসে স্বামী, স্ত্রী ও তাদের এক সন্তানসহ একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দ্য হিন্দু।

ভারতের আবহাওয়া কর্তৃপক্ষ পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্কতা জারি করেছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে।

সূত্র: রয়টার্স, দ্য হিন্দু

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৪ বার পড়া হয়েছে

দক্ষিণ ভারতে ভারী বর্ষণ ও বন্যায় ১৪ জনের মৃত্যু

আপডেট সময় : ১১:২৯:১৭ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬