1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুই মামলায় জামিন হলেও মুক্তি পাচ্ছেন না চিন্ময় দাস

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৯৯

সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস দুইটি ফৌজদারি মামলায় জামিন পেয়েছেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা বিচারাধীন থাকায় আপাতত কারামুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

রোববার (৩ আগস্ট) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ চিন্ময় দাসের জামিন প্রশ্নে জারি করা দুটি রুল যথাযথ ঘোষণা করে রায় দেন। মামলাগুলোর একটি হত্যা চেষ্টা, ভাঙচুর ও হামলার অভিযোগ এবং অন্যটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ-সংক্রান্ত। এ দুই মামলায় গত বছরের সেপ্টেম্বরে রুল জারি করা হয়েছিল।

চিন্ময় দাসের আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য সাংবাদিকদের জানান, তার মক্কেলের বিরুদ্ধে মোট ছয়টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। এছাড়া রাষ্ট্রদ্রোহ মামলায় তার জামিন স্থগিত রয়েছে।

তিনি আরও জানান, বাকি চারটি মামলার মধ্যে দুইটিতে হাইকোর্ট জামিনের রুল যথাযথ ঘোষণা করেছেন। তবে অবশিষ্ট দুই মামলায় জামিনের বিষয়ে জারি করা রুলের শুনানি আগামী ১৬ আগস্ট অনুষ্ঠিত হবে।

ফলে দুই মামলায় জামিন পেলেও অন্যান্য মামলার কারণে আপাতত কারাগার থেকে মুক্তি পাচ্ছেন না চিন্ময় কৃষ্ণ দাস।

প্রেক্ষাপট

২০২৪ সালের ২৬ নভেম্বর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহত হন। এরপর ঘটনাটিকে কেন্দ্র করে একাধিক মামলা দায়ের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৫:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

দুই মামলায় জামিন হলেও মুক্তি পাচ্ছেন না চিন্ময় দাস

আপডেট সময় : ০৪:০৫:৪৩ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬