1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তির আগেই ‘কিং’ ঘিরে চমক, ৫০ কোটি রুপিতে বিক্রি হতে পারে মিউজিক রাইটস

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৩

২০২৩ সালে ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র টানা সাফল্যের পর দীর্ঘ তিন বছরের বিরতি শেষে বড় পর্দায় ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ মুক্তির আগেই তৈরি করেছে ব্যাপক আগ্রহ। এবার ছবিটির মিউজিক রাইটস নিয়ে সামনে এসেছে বড় অঙ্কের একটি সম্ভাব্য চুক্তির খবর।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’-এর মিউজিক রাইটস প্রায় ৫০ কোটি রুপিতে কিনতে যাচ্ছে জি মিউজিক। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেয়নি প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজেসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা পুনিত গোয়েঙ্কা ভ্যারাইটি ইন্ডিয়াকে জানান, মিউজিক রাইটস নিয়ে আলোচনা চললেও এখনো কোনো চুক্তি চূড়ান্ত হয়নি।

তিনি বলেন, “বর্তমানে একটি মিউজিক রাইটস চুক্তি নিয়ে আলোচনা চলছে। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। এ মুহূর্তে চুক্তির আর্থিক অঙ্ক নিয়েও আমি কোনো মন্তব্য করতে চাই না।”

সাম্প্রতিক সময়ে বলিউডের বড় বাজেটের সিনেমাগুলোর মিউজিক রাইটসও রেকর্ডমূল্যে বিক্রি হয়েছে। এর আগে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘পুষ্পা ২’-এর মিউজিক রাইটস ৫০ থেকে ৫৪ কোটি রুপিতে বিক্রির খবর প্রকাশিত হয়।

এদিকে রণবীর কাপুর অভিনীত বহুল আলোচিত ‘রামায়ণ’-এর দুই পর্বের মিউজিক রাইটস প্রায় ৭৫ কোটি রুপিতে কিনেছে টি-সিরিজ—এমন তথ্যও বিভিন্ন সূত্রে জানা গেছে। সিনেমাটির সঙ্গীত পরিচালনায় রয়েছেন বিশ্বখ্যাত সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান।

সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে, ‘কিং’ হবে ২০২৩ সালের ব্লকবাস্টার ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’র পর শাহরুখ খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। ফলে মুক্তির আগেই ছবিটির সম্ভাব্য ৫০ কোটি রুপির মিউজিক রাইটস চুক্তি বলিউডে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০২:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

মুক্তির আগেই ‘কিং’ ঘিরে চমক, ৫০ কোটি রুপিতে বিক্রি হতে পারে মিউজিক রাইটস

আপডেট সময় : ০৪:০২:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ৩ আগস্ট ২০২৬