1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই শহীদ ও আহতদের স্মরণে শিল্পকলা একাডেমির সম্মাননা

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে বিশেষ স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। অনুষ্ঠানে শহীদ ও আহত জুলাইযোদ্ধাদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং ১০ জন শহীদ ও আহত জুলাইযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় সোমবার (৩ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিন।

অনুষ্ঠানের শুরুতে সমবেত যন্ত্রসংগীত ‘মুক্তির মন্দির সোপান তলে’ পরিবেশিত হয়। পরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং আন্দোলনভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

এ সময় জুলাই আন্দোলনে শহীদ ও আহত ১০ জনকে সম্মাননা প্রদান করে শিল্পকলা একাডেমি।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে এবং এ আত্মত্যাগ জাতি চিরদিন স্মরণ রাখবে। তার বক্তব্যে তিনি জুলাই আন্দোলনকে দেশের গণতান্ত্রিক সংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন এবং আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা ও সাধারণ মানুষের অবদানের কথা তুলে ধরেন।

আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে ইথুন বাবু অ্যান্ড ফ্রেন্ডস। আবৃত্তি করেন এনামুল হক জুয়েল, সীমা ইসলাম ও ইকবাল আহমেদ। এছাড়া একক সংগীত পরিবেশন করেন মনির খান, পিয়াল হাসান ও ইউসুফ আহমেদ খান। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের সমবেত সংগীত পরিবেশনের মধ্য দিয়ে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৩:৫৫:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

জুলাই শহীদ ও আহতদের স্মরণে শিল্পকলা একাডেমির সম্মাননা

আপডেট সময় : ০৩:৫৫:২২ পূর্বাহ্ণ, মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬