1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

বকুল হোসেন তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“জুলাই চেতনায় গড়বো দেশ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী তানোরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়েছে।‎ তানোর ‎উপজেলা নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) নাঈমা খানের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। অনুষ্ঠানে তিনি জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) শিব শংকর বসাক, তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও)বার্নাবাস হাসদাক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, তানোর থানা অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ পারভেজ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাজু চৌধুরী।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তানোর উপজেলা জামায়াতের আমীর মাওলানা  আলমগীর হোসেন, সেক্রেটারী ডিএম আক্কাস আলী,পাঁচন্দর ইউপি আমির মাওলানা জুয়েল রানা,মাহাবুব চৌধুরী, তানোর উপজেলা বিএপির সাবেক সভাপতি ও সরনজাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক খান, তানোর উপজেলা ছাত্রদলের আহবায়ক মাসুদ করিম ও সদস্য সচিব মোতালেব হোসেন প্রমুখ।‎

অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, সুধীজন, শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।‎

সভায় বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের চেতনা ধারণ করে দেশকে উন্নয়ন, ন্যায়বিচার ও গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

তানোরে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

আপডেট সময় : ০৮:১১:৫০ অপরাহ্ণ, বুধবার, ৫ আগস্ট ২০২৬