1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মিয়ামি

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফিফা বিশ্বকাপ শেষে ইন্টার মিয়ামিতে ফেরার দ্বিতীয় ম্যাচেই নতুন ইতিহাস গড়লেন লিওনেল মেসি। জোড়া গোল করে লিগস কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তার দুর্দান্ত পারফরম্যান্সে আতলেতিকো দে সান লুইসকে ৪-২ গোলে হারিয়েছে ইন্টার মিয়ামি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে মিয়ামির নু স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে স্বাগতিকরা। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ইন্টার মিয়ামি।

দ্বিতীয়ার্ধের ২৫ মিনিটের পর বৃষ্টির কারণে ম্যাচটি কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। খেলা পুনরায় শুরু হওয়ার আগেই স্কোরলাইন ছিল ৪-২। পরে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত আর কোনো দলই গোল করতে পারেনি।

ইন্টার মিয়ামির হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এছাড়া একটি করে গোল করেন তেলাসকো সেগোভিয়া ও মিকায়েল দোস সান্তোস। এই জয়ে লিগস কাপে নিজেদের অভিযান আরও শক্ত অবস্থানে নিয়ে গেল ইন্টার মিয়ামি। একই সঙ্গে মেসির নতুন গোলের রেকর্ড ফুটবলপ্রেমীদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৬:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

জোড়া গোলে নতুন রেকর্ড মেসির, ৪-২ ব্যবধানে জিতল ইন্টার মিয়ামি

আপডেট সময় : ০৪:২৬:৩১ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬