1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানবতাবিরোধী অপরাধে আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাবির তৎকালীন উপাচার্য অধ্যাপক এএসএম মাকসুদ কামাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সাবেক অধ্যাপক ড. জাফর ইকবালসহ আটজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত সংস্থা।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

তিনি জানান, দীর্ঘ তদন্ত শেষে তদন্ত সংস্থা চিফ প্রসিকিউটরের কার্যালয়ে প্রতিবেদন দাখিল করেছে। বর্তমানে প্রতিবেদনটি পর্যালোচনা করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আকারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হবে।

এর আগে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও জানান, তদন্ত প্রতিবেদন যাচাই-বাছাই শেষ হলে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।

এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন এবং ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

এর আগে জুলাই আন্দোলন-সংক্রান্ত শেখ হাসিনার মামলায় সাবেক উপাচার্য এএসএম মাকসুদ কামালের সঙ্গে শেখ হাসিনার একটি ফোনালাপ ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়। প্রসিকিউশনের দাবি, ওই ফোনালাপে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফাঁসিতে দেওয়ার ইচ্ছার কথা শেখ হাসিনা প্রকাশ করেছিলেন। এই দাবি বিচারিক প্রক্রিয়ার অংশ হিসেবে আদালতে উপস্থাপিত হয়েছে এবং মামলার কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

মানবতাবিরোধী অপরাধে আসামি হচ্ছেন মাকসুদ কামাল-জাফর ইকবাল

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬