1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সাবেক অ্যাডাম

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিনিয়র জাতীয় দলের পাশাপাশি বয়সভিত্তিক ফুটবল দলেও প্রবাসী ফুটবলারদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্ট সামনে রেখে যশোরের শামসুল হুদা একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সেই ক্যাম্পে যোগ দিয়েছেন ইংল্যান্ডপ্রবাসী ফুটবলার অ্যাডাম আব্বাস।

অ্যাডাম আব্বাস ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে চার বছর কাটিয়েছেন। মূলত ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতেই তার ফুটবলে হাতেখড়ি। সেখান থেকে পরে বার্নলির অনূর্ধ্ব-১৮ দলে খেলেছেন তিনি। তবে চোটের কারণে বার্নলির সঙ্গে তার চুক্তি আর নবায়ন হয়নি।

অ্যাডামের নানা-নানি বাংলাদেশি। তার মা ব্রিটিশ নাগরিক এবং বাবা জ্যামাইকান। বাবার জ্যামাইকান বংশগতির প্রভাব তার শারীরিক গঠনেও রয়েছে, যা ফুটবলে তার জন্য বাড়তি সুবিধা হিসেবে বিবেচিত হচ্ছে।

আক্রমণভাগে খেলেন অ্যাডাম। গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করাতেও দক্ষ তিনি। তাই বাংলাদেশ যুব দলের ফরোয়ার্ড পজিশনে অ্যাডামকে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করছে কোচিং স্টাফ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলে ম্যানচেস্টার ইউনাইটেড একাডেমির সাবেক অ্যাডাম

আপডেট সময় : ১০:১৪:০৯ পূর্বাহ্ণ, শনিবার, ৮ আগস্ট ২০২৬