1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৮ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ সদর থানাধীন আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—মো. আঃ সামাদ (৪৩) এবং আল ইমরান খান (২৮)।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিশেষ অভিযান পরিচালনা করে। এসআই (নিঃ) নাজমুল আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনাকালে আরামবাগ নিচুপাড়া (গুল্লিবাড়ি) এলাকায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিকভাবে জানা গেছে, গ্রেফতারকৃত দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে গোপালগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রির সঙ্গে জড়িত। তারা বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ ও বিক্রি করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

অভিযানে ফেনসিডিল উদ্ধারের পর গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর চলমান কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

স্থানীয় সচেতন মহল মাদকবিরোধী এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০০:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ৩ বার পড়া হয়েছে

গোপালগঞ্জে ৮০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৫:০০:৪৭ পূর্বাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬