1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাতকড়া পরেই বাবার জানাজায়, ৮ ঘণ্টার প্যারোলে কারামুক্ত আওয়ামী লীগ নেতা

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১১

বাবার জানাজায় অংশ নিতে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র কামাল হোসেন শেখ। কড়া নিরাপত্তার মধ্যে কাশিমপুর কারাগার থেকে তাকে কোটালীপাড়ায় আনা হয়। জানাজা শেষে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার বিকেলে প্যারোলে মুক্তি পাওয়ার পর কামাল হোসেন শেখকে পুলিশের একটি প্রিজন ভ্যানে করে কোটালীপাড়ায় নেওয়া হয়। রাত ১১টার দিকে পৌর ভবন মাঠে অনুষ্ঠিত তার বাবা বীর মুক্তিযোদ্ধা শেখ লুৎফর রহমানের দ্বিতীয় জানাজায় তিনি অংশ নেন। এ সময় তার হাতে হাতকড়া ছিল এবং চারপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।
কামাল হোসেন শেখের বাবা শেখ লুৎফর রহমান (৯৭) শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বার্ধক্যজনিত কারণে কোটালীপাড়া পৌরসভার নিজ বাসভবনে মারা যান।
পরিবারের পক্ষ থেকে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দিতে কামাল হোসেন শেখের প্যারোলে মুক্তির আবেদন করা হয়। পরে কারা কর্তৃপক্ষ তাকে ৮ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, কামাল হোসেন শেখের বিরুদ্ধে ঢাকা ও গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তিনি কাশিমপুর কারাগারে ছিলেন। বাবার মৃত্যুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে নির্ধারিত সময়ের জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়। জানাজা শেষে তাকে পুনরায় কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে।
শেখ লুৎফর রহমান ছিলেন কোটালীপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার। এছাড়া তিনি কোটালীপাড়া শাহানা রশিদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ছিলেন। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গেও তিনি দীর্ঘদিন সম্পৃক্ত ছিলেন।
মরহুমের প্রথম জানাজা বাদ আসর কোটালীপাড়া পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। পরে পৌর ভবন মাঠে দ্বিতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পঞ্চপল্লী কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

হাতকড়া পরেই বাবার জানাজায়, ৮ ঘণ্টার প্যারোলে কারামুক্ত আওয়ামী লীগ নেতা

আপডেট সময় : ০২:১৮:২৮ অপরাহ্ণ, রবিবার, ৯ আগস্ট ২০২৬