1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

জামালপুর প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালপুরের দেওয়ানগঞ্জে নিজ ঘরে এক গৃহবধূকে ধর্ষণের মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।

মামলার নথি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হকের বক্তব্য অনুযায়ী, ২০২২ সালের ৩১ মার্চ রাতে দেওয়ানগঞ্জ উপজেলার নিমাইমারী গ্রামের ৪০ বছর বয়সী এক গৃহবধূকে নিজ ঘরে একা পেয়ে ধর্ষণ করেন একই গ্রামের আসকর আলী ও জাহিদুল ইসলাম।

ঘটনার পর ভুক্তভোগী নারীর ছেলে সোহাগ মিয়া বাদী হয়ে জামালপুর আদালতে ধর্ষণের অভিযোগে মামলা করেন।

রাষ্ট্রপক্ষ জানায়, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় মামলায় ছয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোমবার দুই আসামিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

রায়ে মামলার ১ নম্বর আসামি আসকর আলী ও ২ নম্বর আসামি জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬ ৮ বার পড়া হয়েছে

জামালপুরে গৃহবধূ ধর্ষণ মামলায় দুইজনের মৃত্যুদণ্ড

আপডেট সময় : ১০:৩৪:৪৮ পূর্বাহ্ণ, সোমবার, ১০ আগস্ট ২০২৬