বান্দরবান রেড ক্রিসেন্টের নবগঠিত কমিটির চেয়ারম্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (১০ আগস্ট) বিকেলে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ অধ্যাপক থানজামা লুসাইকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তারা কুশল বিনিময় করেন এবং রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
এ সময় অধ্যাপক থানজামা লুসাই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান। একই সঙ্গে জেলার অসহায় ও দুর্গত মানুষের পাশে দাঁড়াতে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন তিনি।
সাক্ষাৎকালে জেলার অসহায়, দরিদ্র ও দুর্গত মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং মানবিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির ভাইস চেয়ারম্যান ও বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রশিদ, সাধারণ সম্পাদক দৌলতুল কবির খাঁন সিদ্দিকী, সদস্য কাজী নিরুতাজ বেগম, ম্যা ম্যা নু মার্মা, রাজুময় তঞ্চঙ্গ্যা, সাংবাদিক মোহাম্মদ ইসহাক, থুইমংপ্রু মার্মা, পাইনুচিং মার্মা, অ্যাডভোকেট মোরশেদ আলম ও তরুণ কান্তি দাশ।






















