1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

মো মোসেকুল ইসলাম জেলা প্রতিনিধি (নওগাঁ)
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১৫

নওগাঁর পত্নীতলা উপজেলার চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসা থেকে এবারের দাখিল পরীক্ষায় অংশ নেওয়া ১৯ জন শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি। প্রকাশিত ফলাফলে শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হওয়ায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও পাঠদানের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস ও পাঠদানের পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা প্রশ্ন রয়েছে। শিক্ষকদের উপস্থিতি, পাঠদান এবং শিক্ষার্থীদের তদারকিতে ঘাটতি রয়েছে বলেও অভিযোগ করেন তারা। তাদের দাবি, অনেক সময় শিক্ষার্থীরা প্রতিষ্ঠানের বাইরে ঘোরাফেরা করে এবং পড়াশোনার পরিবেশ যথাযথভাবে বজায় থাকে না।
একজন স্থানীয় বাসিন্দা বলেন, “প্রতিষ্ঠানে নিয়মিত ক্লাস হয় কি না, শিক্ষকদের ভূমিকা কতটুকু এবং শিক্ষার্থীদেরও কতটা আগ্রহ রয়েছে—এসব বিষয় খতিয়ে দেখা প্রয়োজন।”
এ বিষয়ে চকনোদবাটি ইসলামিয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মো. নাসির উদ্দিন বলেন, “এটি প্রথমবার এমন ফলাফল হয়েছে। এর আগে এমন হয়নি। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য খাতা চ্যালেঞ্জ করা হবে।”
তিনি আরও বলেন, ফলাফল কেন এমন হয়েছে, তা খতিয়ে দেখা হবে।
পত্নীতলা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুসহাক আলীর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয়দের দাবি, শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রমে কোথায় ঘাটতি রয়েছে তা চিহ্নিত করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক। একই সঙ্গে নিয়মিত পাঠদান, শিক্ষকদের উপস্থিতি এবং শিক্ষার্থীদের তদারকি নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর নজরদারি প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ১১ বার পড়া হয়েছে

নওগাঁর পত্নীতলায় দাখিল পরীক্ষায় শূন্য পাস, ১৯ শিক্ষার্থীই অকৃতকার্য

আপডেট সময় : ০৪:৪৭:৪৮ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬