নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে পুরস্কার পেলেন পূর্বধলা থানার তদন্ত অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম
পূর্বধলা থানার তদন্ত অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম কে জেলার শ্রেষ্ঠ তদন্ত অফিসার হিসাবে পুরস্কার প্রদান।
নেত্রকানা জেলার পূর্বধলা থানার (তদন্ত) অফিসার মোঃ হাবিবুর রহমান পিপিএম কে ১১ই আগষ্ট (মঙ্গলবার) ২০২৬খ্রি. নেত্রকোণা পুলিশ লাইন অডিটোরিয়ামে মাসিক কল্যান সভায় নেত্রকোণা জেলার পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম নেত্রকোণা জেলার শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার হিসাবে পুরস্কার প্রদান করেন।
মাসিক কল্যাণ সভায় জুলাই-২০২৬খ্রি: চলতি মাসের অপরাধ দমন ও সার্বিক মূল্যায়ন এবং ক্লু-লেছ মামলার রহস্য উদঘাটন সহ বিশেষ কার্যক্রমের ভিত্তিতে তাকে সার্টিফিকেট, নগদ অর্থ ও পুরস্কার প্রদান করেন পুলিশ সুপার নেত্রকোণা।
গত ২৯/০৬/২০২৬ খ্রি. নবজাতক কন্যা শিশুকে হত্যা করে লাশ কালো রংয়ের শার্ট দ্বারা পেচিয়ে শরীরে ইট বেধে পূর্বধলার কালীহর নদীতে ফেলে দেয়। পরদিন নবজাতকের লাশ নদীতে ভেসে উঠলে স্থানীয় লোকজন ৯৯৯ এ কল দেয়। ৯৯৯ এ কলের ভিত্তিতে পূর্বধলা থানা পুলিশ নবজাতকের লাশ কালো রংযের শার্ট দ্বারা পেচানো ইট বাধা অবস্থায় উদ্ধার পূর্বক মৃত্যুর সঠিক কারণ নির্ধারণ করার জন্য সুরতহাল শেষে ময়নাতদন্ত সহ মাতৃ এবং পিতৃ পরিচয় সনাক্তের লক্ষে ডিএনএ নমুনা সংগ্রহ করার জন্য নেত্রকোণা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরন করেন।
নেত্রকোণা জেলার পুলিশ সুপার এবং অফিসার ইনচার্জ পূর্বধলা থানার সার্বিক দিক-নির্দেশনায় মামলার তদন্তকারী অফিসার পুলিশ পরিদর্শক (তদন্ত), মোহাম্মদ হাবিবুর রহমান পিপিএম দ্রুত সময়ের মধ্যে উক্ত ক্লু-লেছ নবজাতক হত্যার ঘটনার মূল রহস্য উদঘাটন সহ মামলার ঘটনায় জড়িত আসামী মো: সাজন মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হওয়ায় পুলিশ সুপার নেত্রকোণা মহোদয় পূর্বধলা থানার পুলিশ পরিদর্শক তদন্ত জনাব হাবিবুর রহমান পিপিএমকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেন।
উক্ত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।






















