1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুব দিবসে ‘আমিনুল ইসলাম ওস্তাদ পাঠাগার’ উদ্বোধন, স্মৃতি পুরস্কার প্রদান

নিজস্ব প্রতিবেদক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে কিংবদন্তি ব্যাডমিনটন খেলোয়াড় মরহুম আমিনুল ইসলাম ওস্তাদের স্মৃতিকে চিরস্মরণীয় করে রাখতে ‘আমিনুল ইসলাম ওস্তাদ স্মৃতি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে আয়োজন করা হয়েছে ঢাকা বিষয়ক বই প্রদর্শনী ও স্মৃতি যুব পুরস্কার প্রদান অনুষ্ঠান।

মঙ্গলবার (১১ আগস্ট) রাজধানীর ইমান আলী রোডের ফাতেমা ‘ল’ কলেজ প্রাঙ্গণে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

পাঠাগার উদ্বোধনের পাশাপাশি আয়োজিত বই প্রদর্শনীতে প্রাচীন ও ঐতিহ্যবাহী ঢাকা, বিশেষ করে পুরান ঢাকার ইতিহাস, সংস্কৃতি, স্থাপত্য, সমাজজীবন, ঐতিহ্য ও নগর বিকাশের ওপর বিভিন্ন মূল্যবান গ্রন্থ ও প্রকাশনা প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. ম. তামিম। বিশেষ অতিথি ছিলেন স্থপতি জাকারিউল ইসলাম স্বপন, সাবেক জাতীয় ব্যাডমিনটন চ্যাম্পিয়ন ও বাংলাদেশ জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাস, সমাজসেবক ও রোটারি আরবানা ক্লাবের সাবেক সভাপতি তাহমিনা বেগম লাভলী এবং সমাজসেবক ও রোটারি আরবানা ক্লাবের সাবেক সভাপতি সাবিকুন নাহার তাজি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাবাসী সংগঠনের সহসভাপতি লৎফুর আহসান বাবু।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের উপদেষ্টা আজফারুজ্জামান সোহরাব। ভার্চ্যুয়ালি বক্তব্য দেন বাংলাদেশস্থ জাতিসংঘ তথ্য কেন্দ্র ইউনিটের সাবেক কান্ট্রি হেড ড. মো. মনিরুজ্জামান, ফ্রেন্ডস ক্লাব অব লস অ্যাঞ্জেলেসের প্রতিষ্ঠাতা শফিউল আলম বাবু এবং সাবেক কমনওয়েলথ ইয়ুথ প্রোগ্রাম এশিয়া সেন্টার বাংলাদেশের অ্যাম্বাসেডর হাসান জামান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকাবাসী সংগঠনের আন্তর্জাতিক সম্পাদক মো. সাকিব সালেক ও মহাসচিব শেখ খোদা বক্স।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে জাতীয় যুব সংগঠন ফেডারেশনের সভাপতি দুলাল বিশ্বাসকে ‘আমির হোসেন খান স্মৃতি যুব পুরস্কার’ এবং মুহাম্মদ নূরুস সাবাকে ‘আমিনুল ইসলাম ওস্তাদ স্মৃতি যুব পুরস্কার’ প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪২:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

যুব দিবসে ‘আমিনুল ইসলাম ওস্তাদ পাঠাগার’ উদ্বোধন, স্মৃতি পুরস্কার প্রদান

আপডেট সময় : ০১:৪২:০৪ অপরাহ্ণ, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬