1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ, ৭৪ রানে ৪ উইকেট

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২২ ওভারে ৭৪ রান তুলতেই চার উইকেট হারিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া।

টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। ঘাসে ঢাকা উইকেটে শুরু থেকেই অস্ট্রেলিয়ার ওপেনারদের চাপে রাখেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ। দুই দিকেই সুইং করিয়ে ব্যাটারদের পরীক্ষা নেন তিনি।

ইনিংসের তৃতীয় ওভারেই ট্রাভিস হেডকে বিভ্রান্ত করে ক্যাচের সুযোগ তৈরি করেছিলেন হাসান। তবে বল নিরাপদ জায়গায় পড়ায় বেঁচে যান অজি ওপেনার।

এরপর ১২তম ওভারে জ্যাক ওয়েদারল্ডকে উইকেটের পেছনে ক্যাচে পরিণত করে প্রথম সাফল্য এনে দেন হাসান। দুই ওভার পরই ট্রাভিস হেডকে বোল্ড করে দ্বিতীয় উইকেট তুলে নেন তিনি। ফলে ৫২ রানেই দুই উইকেট হারায় অস্ট্রেলিয়া।

১৯তম ওভারের দ্বিতীয় বলে অস্ট্রেলিয়াকে তৃতীয় ধাক্কা দেন এবাদত হোসেন। অফ স্টাম্পের সামান্য বাইরে গুড লেংথের বলটি জায়গায় দাঁড়িয়ে খেলতে গিয়ে এজ করেন মার্নাস ল্যাবুশেন। দ্বিতীয় স্লিপে থাকা নাজমুল হোসেন শান্ত ক্যাচটি ধরে নেন। ২০ বল খেলে মাত্র ১ রান করে ফেরেন ল্যাবুশেন।

এরপর আক্রমণে এসে উইকেটের দেখা পান তাসকিন আহমেদও। ২২তম ওভারের শেষ বলে অন সাইডে উড়িয়ে খেলতে গিয়ে শর্ট মিড উইকেটে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দেন ক্যামেরন গ্রিন। ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি।

গ্রিনের বিদায়ের পর লাঞ্চের বিরতি আসে। বিরতিতে যাওয়ার সময় ২২ ওভারে ৪ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭৪ রান। স্টিভ স্মিথ ৭ রানে অপরাজিত আছেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:২৯:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়াকে চেপে ধরেছে বাংলাদেশ, ৭৪ রানে ৪ উইকেট

আপডেট সময় : ০৪:২৯:১৭ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬