1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. faysalajony@gmail.com : FAYSAL AHMED :
  4. kamrul304076@gmail.com : Kamrul :
  5. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  6. dmasujon967@gmail.com : MD SUJON ALI :
  7. mdsaimkhanbd7@gmail.com : mdsaimkhan123 :
  8. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  9. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন আবহে প্রকাশ পেল সোলসের কালজয়ী ‘এ এমন পরিচয়’

বিনোদন ডেস্ক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১০৩

দেশের জনপ্রিয় ব্যান্ড সোলসের কালজয়ী গান ‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’ নতুন সংগীতায়োজনে প্রকাশ পেয়েছে। আনপ্লাগড ভার্সনে গানটি বুধবার (১২ আগস্ট) রাতে ইউটিউবে উন্মুক্ত করা হয়।

গানটির নতুন সংস্করণে পুরোনো আবেগের সঙ্গে যোগ হয়েছে ভিন্ন এক সংগীতের আবহ। চলতি বছরের ২ মে চট্টগ্রামে অনুষ্ঠিত বিশেষ কনসার্ট ‘সোলস আনপ্লাগড: ৫০ ইয়ার্স অব টাইমলেস মিউজিক’-এ গানটি পরিবেশন ও ধারণ করা হয়েছিল। সেই পরিবেশনার ভিডিওসহ গানটি প্রকাশ করেছেন ব্যান্ডের সদস্যরা।

‘এ এমন পরিচয়, অনুমতি প্রার্থনা’ গানটির কথা লিখেছেন সালাউদ্দিন সজল এবং সুর করেছেন পার্থ বড়ুয়া। গানটি সোলসের পঞ্চম স্টুডিও অ্যালবামের টাইটেল ট্র্যাক। ১৯৯৩ সালে প্রকাশিত ওই অ্যালবামের গানটি দীর্ঘদিন ধরে শ্রোতাদের কাছে জনপ্রিয়।

নতুন সংগীতায়োজনে গানটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে শ্রোতাদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে।

১৯৭৩ সালে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে সোলস। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় ব্যান্ডটি ১২টি স্টুডিও অ্যালবাম প্রকাশ করেছে। দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও কনসার্ট করেছে দলটি।

বর্তমানে সোলসের লাইনআপে রয়েছেন পার্থ বড়ুয়া (গিটার ও কণ্ঠ), মীর মাসুম (কিবোর্ড), মারুফ হাসান তালুকদার (বেজ গিটার) ও অভিজিৎ সেনগুপ্ত (ড্রামস)।

অর্ধশতকের দীর্ঘ সংগীতযাত্রায় নিজেদের জনপ্রিয় গানগুলো নতুন আঙ্গিকে শ্রোতাদের সামনে তুলে ধরার ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল ‘এ এমন পরিচয়’-এর আনপ্লাগড সংস্করণ।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৯৫ বার পড়া হয়েছে

নতুন আবহে প্রকাশ পেল সোলসের কালজয়ী ‘এ এমন পরিচয়’

আপডেট সময় : ০৪:৩৫:৩৩ পূর্বাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬