1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ছাইম খান গোপালগঞ্জ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৩৫

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় রেজাউল আলম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দীগনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রেজাউল আলম উপজেলার বড় বনগ্রাম এলাকার বাসিন্দা। তিনি মৃত আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রেজাউল আলম মোটরসাইকেলে মুকসুদপুর থেকে টেকেরহাটের দিকে যাচ্ছিলেন। দীগনগর এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ট্রাকের নিচে চলে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ও সার্জেন্ট আজাদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দুর্ঘটনার পর মহাসড়কটিতে কিছু সময়ের জন্য স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

মুকসুদপুরে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

আপডেট সময় : ০১:৪০:৫৫ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬