1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ, ২১ বছরের রেকর্ড ভাঙলেন

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২৭

সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ তানজিদ হাসান তামিম। লাল বলের ক্রিকেটে তাঁর পথচলা অবশ্য খুব বেশি দিনের নয়। তবে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ক্রিকেট বিশ্বকে চমকে দিয়েছেন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার।

অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লিয়নের মতো তারকা বোলারদের নিয়ে গড়া শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে অসাধারণ দৃঢ়তা দেখিয়েছেন তানজিদ। তাঁর ব্যাট থেকে এসেছে ১৯৭ বলে ১০১ রানের দারুণ এক ইনিংস।

এই সেঞ্চুরির মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের ২১ বছরের পুরোনো রেকর্ডও ভেঙে দিয়েছেন তিনি। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাবেক ব্যাটার হান্নান সরকার করেছিলেন ৭৬ রান। এতদিন অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে কোনো বাংলাদেশি ব্যাটারের সেটিই ছিল সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।

তানজিদ সেই রেকর্ড ছাড়িয়ে শুধু নতুন রেকর্ডই গড়েননি, অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টে বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে সেঞ্চুরি করার কীর্তিও গড়েছেন।

অথচ টেস্ট অভিষেকে তানজিদের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল মাত্র ২৬ রান। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার কঠিন কন্ডিশনে সুযোগ পেয়ে এবার আর সেই সুযোগ হাতছাড়া করেননি তিনি। শুরু থেকেই ধৈর্য ধরে ব্যাটিং করে প্রথমে ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি তুলে নেন। এরপর ঠান্ডা মাথায় সেই ইনিংসকে রূপ দেন সেঞ্চুরিতে।

তানজিদের প্রথম শ্রেণির ক্রিকেটের পরিসংখ্যানও তাঁর এই সাফল্যের পেছনে থাকা পরিপক্বতার প্রমাণ দেয়। ২৬ ম্যাচে তাঁর রয়েছে পাঁচটি সেঞ্চুরি ও ছয়টি হাফসেঞ্চুরি। অর্থাৎ একবার সেট হয়ে গেলে বড় ইনিংস খেলার সামর্থ্য আগেই দেখিয়েছেন তিনি।

অস্ট্রেলিয়ার মাটিতে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টেই এমন কীর্তি তানজিদ হাসান তামিমের জন্য যেমন বড় অর্জন, তেমনি বাংলাদেশের টেস্ট ক্রিকেটের জন্যও এটি স্মরণীয় এক মুহূর্ত।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৫:০০:১৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬ ১২ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস গড়লেন তানজিদ, ২১ বছরের রেকর্ড ভাঙলেন

আপডেট সময় : ০৫:০০:১৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬