শার্শায় বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ
যশোরের শার্শার রুদ্রপুর সীমান্ত এলাকায় বিজিবি এক সফল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও একটি নছিমন গাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বিজিবির সদস্যরা ।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে সীমান্তের রুদ্রপুর এলাকা থেকে কারেন্ট জালসহ এ নছিমন জব্দ করা হয়।
২১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত দিয়ে চোরাচালানি মালামাল ও মাদকের অপতৎপরতা রুখতে বিজিবি দীর্ঘদিন ধরেই গোয়েন্দা নজরদারি এবং টহল জোরদার করেছে।এরই ধারাবাহিকতায়, বৃহস্পতিবার রাতে সীমান্ত এলাকায় একটি চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রুদ্রপুর সীমান্ত থেকে ৩১০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল এবং পরিবহনকাজে ব্যবহৃত ১টি নছিমন আটক করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা।যার আনুমানিক সিজার মূল্য ১৭,৫০,০০০ (সতেরো লাখ পঞ্চাশ হাজার) টাকা।
তিনি আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য যেকোনো ধরণের চোরাচালান সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে।

























