1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০১:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শাহজালালের (রহ.) দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা

নিজস্ব প্রতিবেদক:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে এবার পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে মিলেছে বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার ও রৌপ্য। দানবাক্সে নানা প্রত্যাশা জানিয়ে ভক্তদের লেখা বেশ কিছু চিঠিও পাওয়া গেছে।

শনিবার সকাল ১০টার দিকে প্রায় এক মাস চার দিন পর মাজারের তিনটি ডেগ ও তিনটি দানবাক্স খোলা হয়। সেখান থেকে দানের টাকা সংগ্রহের পর সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে সন্ধ্যা পর্যন্ত টাকা গণনা করেন।

এবার দান হিসেবে পাওয়া গেছে মোট ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।

দানবাক্সে পাওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৩১ দশমিক ১১ পাউন্ড, ভারতের ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪ ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১ রিয়াল এবং সংযুক্ত আরব আমিরাতের ৬৪ দশমিক ২২ দিরহাম।

এ ছাড়া পাওয়া গেছে ইরাকের ২৫০ দিনার, তুরস্কের ৯০ লিরা, ভিয়েতনামের ১ হাজার ডং, জাপানের ১ হাজার ইয়েন, কাতারের ১১২ দশমিক ৫০ রিয়াল, লেবাননের ১০ পাউন্ড, মিসরের ১০ পাউন্ড, দশমিক ৪০ ইউরো, বাহরাইনের শূন্য দশমিক ১ দিনার এবং কানাডার ১ ডলার।

স্বর্ণালঙ্কারের মধ্যে পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্য।

দানবাক্সে পাওয়া চিঠিগুলোতেও মানুষের নানা প্রত্যাশার কথা উঠে এসেছে। এসব চিঠিতে পারিবারিক অশান্তি, পরিবারের সদস্যদের মাদকের ভয়াবহতা থেকে মুক্তি এবং রাজনৈতিক নানা প্রত্যাশার কথা উল্লেখ করেছেন অনেকে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

শাহজালালের (রহ.) দানবাক্সে মিলল প্রায় ৭১ লাখ টাকা, স্বর্ণালঙ্কার ও বিদেশি মুদ্রা

আপডেট সময় : ০১:৪৭:৪৬ অপরাহ্ণ, শনিবার, ১৫ আগস্ট ২০২৬