1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:১৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডারউইন টেস্টে ইতিহাস গড়লেন মেহেদী হাসান মিরাজ

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ডারউইন টেস্টে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত পারফরম্যান্স নিয়ে তৃতীয় দিন থেকেই আলোচনা শুরু হয়েছিল অস্ট্রেলিয়ান বিশ্লেষকদের মধ্যে। টেল-এন্ডারদের সঙ্গে নিয়ে ব্যাট হাতে ৬৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পর বল হাতেও দুর্দান্ত ভূমিকা রাখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। চতুর্থ দিনে এসে গড়লেন অনন্য এক ইতিহাস।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত চারটি উইকেট শিকার করেছেন মিরাজ। প্যাট কামিন্সকে শর্ট ফিল্ডার সাদমান ইসলামের হাতে ক্যাচ বানিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০০ উইকেট ও ১ হাজার রানের ডাবল পূর্ণ করলেন মিরাজ।

এর আগে এই কীর্তি গড়েছেন মাত্র চার ক্রিকেটার—ভারতের রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স এবং ইংল্যান্ডের ক্রিস ওকস। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩২ ম্যাচে মিরাজের উইকেট এখন ১০০টি, আর ব্যাট হাতে তার সংগ্রহ ১ হাজার ৪৩৬ রান।

অবশ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন তাইজুল ইসলাম। মিরাজ হলেন এই তালিকায় বাংলাদেশের দ্বিতীয় বোলার।

চলমান টেস্টের তৃতীয় দিনে স্টিভেন স্মিথকে বল ও ক্যাচের সমন্বয়ে ফিরিয়েছিলেন মিরাজ। চতুর্থ দিনে তিনি তুলে নেন অ্যালেক্স ক্যারি, ব্যু ওয়েবস্টার ও প্যাট কামিন্সের উইকেট।

আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারে মিরাজের এটি ৫৯তম ম্যাচ। ৩.০৮ ইকোনমিতে তার উইকেটসংখ্যা ২২৩। ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন ১৪ বার এবং ম্যাচে ১০ উইকেট পেয়েছেন তিনবার। ব্যাট হাতে ২৪.১৭ গড়ে তার সংগ্রহ ২ হাজার ২৯৬ রান।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৪:০৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ২ বার পড়া হয়েছে

ডারউইন টেস্টে ইতিহাস গড়লেন মেহেদী হাসান মিরাজ

আপডেট সময় : ০৪:০৭:৫৯ পূর্বাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬