1. admin@kagojerbarta.com : admin :
  2. kamrul304076@gmail.com : Kamrul :
  3. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  4. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  5. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ৮০টি হারানো মোবাইল, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

মোঃ হারুন অর রশিদ নওগাঁ প্রতিনিধি:
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
১২

নওগাঁ জেলা পুলিশের বিশেষ উদ্যোগে বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৮০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে গত জুলাই ২০২৬ মাসে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা ও জেলা গোয়েন্দা শাখার সমন্বিত প্রচেষ্টায় এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ উপলক্ষে ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সকালে নওগাঁ পুলিশ সুপার কার্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থীসহ অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিলেন। যাচাই-বাছাই শেষে উদ্ধার হওয়া ৮০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। এ সময় মোবাইলের মালিকরা জেলা পুলিশের এমন জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে মোবাইল ফোন মানুষের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বলা যায়, মোবাইল মানুষের জীবনসঙ্গী। জেলা পুলিশের অক্লান্ত প্রচেষ্টায় বিভিন্নভাবে হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে জেলা পুলিশ অত্যন্ত আনন্দিত ও সম্মানিত বোধ করছে।”

তিনি আরও বলেন, ভবিষ্যতে নওগাঁ জেলা পুলিশ হারানো মোবাইল ফোন উদ্ধারে তৎপরতা আরও বৃদ্ধি করবে এবং জনগণের সেবায় প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখবে।

জেলা পুলিশের এমন উদ্যোগে হারানো মোবাইল ফিরে পাওয়া নাগরিকদের মধ্যে স্বস্তি ও সন্তোষ দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ১০ বার পড়া হয়েছে

পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁয় উদ্ধার ৮০টি হারানো মোবাইল, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

আপডেট সময় : ০২:০০:০৯ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬