1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

লামায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

লামা প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
৪১

পরিবেশ রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানের লামায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল লামা উপজেলা ও পৌর শাখার উদ্যোগে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা কৃষক দলের সভাপতি জনাব ইয়াছিনুল হক চৌধুরী রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা কৃষক দলের আহবায়ক মোহাম্মদ ইব্রাহিম ও সদস্য সচিব মো. আমির হোসেন।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পৌর কৃষক দল ও ইউনিয়ন কৃষক দলের নেতৃবৃন্দ।

কর্মসূচির অংশ হিসেবে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের গাছ লাগানো ও পরিবেশ সংরক্ষণে উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ ও চারা বিতরণের অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে দেশব্যাপী এ ধরনের কর্মসূচি পরিচালিত হচ্ছে। এর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করা হচ্ছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান। তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে লামাকে সবুজে সাজিয়ে একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল লামা উপজেলা ও পৌর শাখার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

লামায় কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

আপডেট সময় : ০৬:২৬:১৬ অপরাহ্ণ, রবিবার, ১৬ আগস্ট ২০২৬