1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

অনলাইন ডেস্ক
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গুম-খুন, অরাজকতা ও মেগা দুর্নীতির একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকারের দায়িত্ব গ্রহণের ছয় মাস (১৮০ দিন) পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, ‘একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বাধীন সরকার বা তার জোটের সরকার প্রতিষ্ঠিত হয়ে দেশ গড়ার কাজ করছে।’

বিগত সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া লিগ্যাসি রাতারাতি পুনর্গঠন করা সম্ভব নয়। বাংলাদেশ ব্যাংকের ৮৫০ কোটি টাকা উধাও হয়ে ফিলিপাইনের ক্যাসিনোতে চলে গেছে। একের পর এক ব্যাংক লোপাট হয়েছে। মেগা প্রকল্পের নামে মেগা লুটপাট ও মেগা দুর্নীতি হয়েছে।

তিনি আরও বলেন, ‘আমরা রূপকথার যেসব গল্প শুনেছি, বিগত আমলে সেগুলোই ছিল অত্যন্ত বাস্তব ও সত্য।’

বিগত সময়ের রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরে রিজভী বলেন, চারদিকে অরাজকতা ও নৈরাজ্যের ধূসর পরিবেশ ছিল। কে কখন গুম হয়ে যাবে, কে কখন অদৃশ্য হবে—তার কোনো নিশ্চয়তা ছিল না। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বিচারবহির্ভূত হত্যার ঘটনাও ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, সরকারের সঙ্গে ভিন্নমত পোষণ করলেই বিভিন্ন স্থানে লাশ পাওয়া যেত। একজন সাবেক এমপিকে নৌকার মধ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এই ‘নৈরাজ্যের ঘন অন্ধকারের’ মধ্যে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে ৫ আগস্টের পরিবর্তন এসেছে।

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় এসে সরকার রাষ্ট্র পরিচালনা করছে। নির্বাচনের আগে তারেক রহমান যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা গ্রহণের দ্বিতীয় দিন থেকেই তিনি সেগুলো বাস্তবায়নের কাজ শুরু করেছেন।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিশ্রুতি বাস্তবায়ন অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

রিজভী বলেন, দুর্যোগ ও আন্তর্জাতিক নানা ঘটনাপ্রবাহ উন্নয়নের গতিতে কিছুটা বাধা সৃষ্টি করলেও সরকার তা অতিক্রম করে জনগণের স্বস্তি ও কল্যাণে কাজ করে যাচ্ছে। সামাজিক সুরক্ষা, অবকাঠামো উন্নয়ন, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য—প্রতিটি ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ১ বার পড়া হয়েছে

একটি ভগ্নস্তূপের ওপর দাঁড়িয়ে দেশ গড়ছে সরকার : রিজভী

আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬