1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গঙ্গাচড়ায় শাকিলা ফারজানা এমপি’র সাথে প্রশাসনের কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

সামছুল হক,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
২২

রংপুরের গঙ্গাচড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সংরক্ষিত মহিলা আসন-৮-এর সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এসপি।
সোবার (১৭ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনিক ভবনের হলরুমে সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা। মতো বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন আক্তার।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হামিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাশার, গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মঈদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জয়া স্যানাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শায়লা জেসমিন সাঈদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বক্তব্য দেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমবায় কর্মকর্তা আফতাবুজ্জামান চয়ন।
এ সময় কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের সমস্যা, সীমাবদ্ধতা ও সম্ভাবনার কথা তুলে ধরেন এমপি মহোদয়ের সাথে।

প্রধান অতিথি ব্যারিস্টার সাকিলা ফারজানা বলেন, “গঙ্গাচড়ার মানুষের জীবনমান উন্নয়ন ও সরকারি সেবার মান বাড়াতে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে। সরকারি কর্মকর্তাদের দায়িত্ব হচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। কোনো মানুষ যেন হয়রানি বা অবহেলার শিকার না হন, সেদিকে বিশেষ নজর দিতে হবে।”

তিনি আরও বলেন, গঙ্গাচড়ার উন্নয়নে যে সম্ভাবনাগুলো রয়েছে, সেগুলো কাজে লাগাতে প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃত্বকে একসঙ্গে কাজ করতে হবে। উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা করতে হবে।
সভায় উপজেলা বিএনপির সভাপতি চাঁদ সরকার, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী বেলাল, সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মিজানুর রহমান লুলুসহ স্থানীয় সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সংসদ সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা উপজেলা মাল্টিপারপাস হলরুমে উপজেলা বিএনপি, ১ থেকে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।
পরে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

গঙ্গাচড়ায় শাকিলা ফারজানা এমপি’র সাথে প্রশাসনের কর্মকর্তার মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:০৬:৫২ অপরাহ্ণ, সোমবার, ১৭ আগস্ট ২০২৬