1. admin@kagojerbarta.com : admin :
  2. amirsadeky88@gmail.com : amirsadeky :
  3. kamrul304076@gmail.com : Kamrul :
  4. jamalpurbakshiganj@gmail.com : Kamrulbk :
  5. motin.imran07051986@gmail.com : motin.imran07051986@gmail.com :
  6. seyam2858@gmail.com : seyam :
ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৭১১৯ ঘনফুট বালু জব্দ, ৪ নৌকা ধ্বংস

জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধি:মুক্তাদির আল সেলিম
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ৭ হাজার ১১৯ ঘনফুট বালু জব্দ করা হয়েছে। একই অভিযানে শংকর ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়।

বুধবার (১৯ আগস্ট) জৈন্তাপুর উপজেলার আসামপাড়া আশ্রয়ণ ঘাট ও শংকর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

অভিযানকালে আসামপাড়া আশ্রয়ণ ঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী জব্দকৃত বালু স্পট নিলামের মাধ্যমে বিক্রি করা হয়।

এ সময় শংকর ঘাট এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে ব্যবহৃত চারটি নৌকা ধ্বংস করা হয়।

অভিযানে আরও উপস্থিত ছিলেন ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম।

অভিযানে জৈন্তাপুর মডেল থানা পুলিশের সদস্য এবং ৪৮ বিজিবির দায়িত্বাধীন শ্রীপুর বিওপির সদস্যরা অংশ নেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :
  • আপডেট সময় : ০৯:২৫:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ৫ বার পড়া হয়েছে

জৈন্তাপুরে টাস্কফোর্সের অভিযান: ৭১১৯ ঘনফুট বালু জব্দ, ৪ নৌকা ধ্বংস

আপডেট সময় : ০৯:২৫:৩২ পূর্বাহ্ণ, বুধবার, ১৯ আগস্ট ২০২৬